Showing posts with label মার্কেটিং-এনজিও. Show all posts
Showing posts with label মার্কেটিং-এনজিও. Show all posts

তরুণদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে রবি

তরুণদের জন্য আকর্ষণীয় চাকরির সুযোগ দিচ্ছে রবি

সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড ইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। ‘সেলস ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

ব্যবসায় শিক্ষা, ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যম লিংকড ইন (bit.ly/2jMm8zl)-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন লিংকড ইনে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

বিস্তারিত পড়ুন

দেশের ১১টি জেলায় অফিসার নিয়োগ দিচ্ছে ল্যাবএইড ফার্মা

দেশের ১১টি জেলায় অফিসার নিয়োগ দিচ্ছে ল্যাবএইড ফার্মা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দেশের আটটি বিভাগীয় শহরসহ মোট ১১টি জেলায় এই নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে শুধু পুরুষ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

উচ্চমাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগসহ যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন ও নতুন উভয় প্রার্থীদের পদটিতে আবেদন করার সুযোগ থাকছে।

আবেদন প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা নির্দিষ্ট তারিখে উল্লেখিত ফোন নম্বরে যোগাযোগ করে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। সাক্ষাৎকারের জন্য প্রার্থীর নিজ হাতে লেখা আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ছবি এবং জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

বিস্তারিত দেখুন দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে-



 
বিস্তারিত পড়ুন

উচ্চ মাধ্যমিক পাসেই জনবল নিয়োগ দিচ্ছে সুপারশপ স্বপ্ন

উচ্চ মাধ্যমিক পাসেই জনবল নিয়োগ দিচ্ছে সুপারশপ স্বপ্ন

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুপারশপ স্বপ্ন। ‘ব্যাক স্টোর ম্যানেজার’ পদে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও সিলেট জেলায় এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া ডাকযোগেও আবেদন করা যাবে। আবেদন পাঠানোর ঠিকানা ‘এসিআই লজিস্টিক লিমিটেড, নভো টাওয়ার, লেভেল-৮, ২৭০ তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮’। আবেদন করার সুযোগ থাকছে ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত পড়ুন

আকিজ গ্রুপে নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ

আকিজ গ্রুপে নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের শাখা প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ‘এক্সিকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট’ পদে শুধু পুরুষদের এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বা পরিসংখ্যান বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ‘মার্কেটিং অ্যান্ড মার্কেট রিসার্চ’ বিষয়ে ট্রেইনিং কোর্স সম্পন্ন থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা

প্রার্থীদের পদটিতে আবেদনের জন্য এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে নতুন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ‘career.afbl@akij.net’ ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদন করার সুযোগ থাকছে ২৮ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত পড়ুন

আকর্ষণীয় পদে তরুণদের চাকরি দিচ্ছে ইউনিলিভার

আকর্ষণীয় পদে তরুণদের চাকরি দিচ্ছে ইউনিলিভার

তরুণদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বহুজাতিক এই প্রতিষ্ঠান। ‘অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার (জব নম্বর : ১৭০০০০৩ডব্লিউ)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা

প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ইউনিলিভারের ওয়েবসাইট (bit.ly/2iwoy5O) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৮ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত পড়ুন