Showing posts with label ব্যাংক-শিক্ষা. Show all posts
Showing posts with label ব্যাংক-শিক্ষা. Show all posts

বিনা অভিজ্ঞতায় সাউথইস্ট ব্যাংকে চাকরি, বেতন ৬০ হাজার টাকা

বিনা অভিজ্ঞতায় সাউথইস্ট ব্যাংকে চাকরি, বেতন ৬০ হাজার টাকা




অভিজ্ঞতা ছাড়াই জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ‘প্রবেশনারি অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

এমবিএ অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রার্থীদের ফলাফল থাকতে হবে জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ৪.০০। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ফলাফল সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে।

বয়স

সাধারণ প্রার্থীদের বয়স ১৫ জানুয়ারি, ২০১৭ অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রথম দুই বছর শিক্ষানবিশকালের প্রথম বছর বেতন দেওয়া হবে প্রতি মাসে ৪০ হাজার টাকা এবং দ্বিতীয় বছর দেওয়া হবে ৪৫ হাজার টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে নিয়োগপ্রাপ্তদের ‘সিনিয়র অফিসার’ পদে পদোন্নতি হবে এবং বেতন হবে প্রতি মাসে ৬০ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইট এখানে ক্লিক করে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর ADD SKIP অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৩ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেখুন-



 



বিস্তারিত পড়ুন

সোস্যাল ইসলামী ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ, বেতন ৪০ হাজার টাকা

সোস্যাল ইসলামী ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ, বেতন ৪০ হাজার টাকা




সোস্যাল ইসলামী ব্যাংক নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘প্রবেশনারি অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

ব্যাংক ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর (এমবিএম), যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়াবলিতে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাজীবনের সব ক্ষেত্রের ফল মিলিয়ে ন্যূনতম মোট ১০ পয়েন্ট থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রথম বিভাগ বা সিজিপিএ ৩.০০ থাকতে হবে। তবে কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।

বয়স

প্রার্থীর বয়স ২০১৭ সালের ৩১ জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছরের শিক্ষানবিশকালীন বেতন হবে প্রতি মাসে ৪০ হাজার টাকা। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে নিয়োগপ্রাপ্তদের ‘সিনিয়র অফিসার’ পদে পদোন্নতি দেওয়া হবে এবং ব্যাংকের বেতন-ক্রম অনুসারে বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা সোস্যাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইট এখানে ক্লিক করে পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর ADD SKIP অপশনে ক্লিক করে অনলাইনে নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন শেষে প্রার্থীদের অনলাইনে পূরণকৃত আবেদন ফরমটি প্রিন্ট করে প্রার্থীর শিক্ষাজীবনের সব সনদের অনুলিপিসহ ‘সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এসআইবিএল, করপোরেট অফিস, সিটি সেন্টার, ৯০/১ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ৯ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দৈনিক প্রথম আলো পত্রিকায় ২০ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :



 



বিস্তারিত পড়ুন

অভিজ্ঞতা ছাড়াই ইসলামী ব্যাংকে ৫৫ হাজার টাকার চাকরি

অভিজ্ঞতা ছাড়াই ইসলামী ব্যাংকে ৫৫ হাজার টাকার চাকরি



নতুনদের ক্যারিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ‘প্রবেশনারি অফিসার’ পদে উক্ত নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

বাংলাদেশ সরকার কর্তৃক যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যেকোনো বিষয়ে চার বছরের স্নাতকসহ স্নাতকোত্তর, এমবিএ বা এমবিএম ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.০০সহ শিক্ষাজীবনের সব পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

বয়স

প্রার্থীর বয়স ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রথম এক বছর শিক্ষানবিশকালীন বেতন হবে প্রতিমাসে ৪০ হাজার টাকা। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর বেতন হবে ৫৫ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জানুয়ারি, ২০১৭ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত শুধু এখানে ক্লিক করে  পাঁচ সেকেন্ড অপেক্ষা করার পর ADD SKIP অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-


বিস্তারিত পড়ুন

নতুনদের সুযোগ দিয়ে ইস্টার্ন ব্যাংকে চাকরি

নতুনদের সুযোগ দিয়ে ইস্টার্ন ব্যাংকে চাকরি




নতুনদের জন্য চাকরির সুযোগ রেখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ব্যাংকটির কার্ড ডিভিশনে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

ব্যবসা শিক্ষা বা অর্থনীতিতে স্নাতক, বিবিএ, এমবিএ বা এমবিএম ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা

নতুন প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। তবে ন্যূনতম ছয় মাসের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন

প্রার্থীদের ন্যূনতম বেতন হবে প্রতি মাসে ১২ হাজার টাকা। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেশি বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ছবিসহ জীবনবৃত্তান্ত ‘mhadi.ebl@gmail.com’ ই-মেইল ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে :







বিস্তারিত পড়ুন

যেভাবে নিয়োগ পেলেন মুক্তিযোদ্ধার নাতি-নাতনি

যেভাবে নিয়োগ পেলেন মুক্তিযোদ্ধার নাতি-নাতনি


রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার পদে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি নিয়োগের বিষয়টি স্বীকার করে নিয়ে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে এক চিঠিতে জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় ৬৫৫টি শূন্যপদে মোট ৫৮ জন মুক্তিযোদ্ধার নাতি-নাতনিকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছিল। কোটা অনুযায়ী উপযুক্ত প্রার্থী না থাকার কারণেই নাতি-নাতনিদের নিয়োগ চূড়ান্ত করা হয়। আদালতের নির্দেশনা মেনে ওই নিয়োগ কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে অগ্রণী ব্যাংককে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানায় নিয়ন্ত্রক সংস্থাটি। নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়ম ও মোটা অঙ্কের উেকাচ গ্রহণের যে অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে তাকে পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন অভিহিত করা হয়েছে।

২০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এ-সংক্রান্ত চিঠিটি পাঠান কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের জি এম লাইলা বিলকিস আরা, যিনি সিলেকশন কমিটির সদস্যসচিবের দায়িত্বও পালন করছেন। সূত্র জানায়, ২০১৫ সালের ১ এপ্রিল অগ্রণী ব্যাংক মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত শূন্য আসনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২২ মে থেকে ১৯ জুন পর্যন্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয় বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। মৌখিক পরীক্ষায় ১ হাজার ২৬ জন অংশ নেন। ২৪ আগস্ট ফল প্রকাশিত হয়। প্রাথমিকভাবে ৬৫৫ জনকে নির্বাচিত করা হয়। মুক্তিযোদ্ধার সন্তানদের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তিসহ মুক্তিযোদ্ধা কোটার নীতিমালা অনুসারে সন্তানদের প্রাধান্য দেওয়ার কথা। অথচ সন্তানদের বাদ দিয়ে নাতি-নাতনিদের চূড়ান্ত নিয়োগের তালিকায় রাখা হয়। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানকে ডিও লেটার দিয়ে জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়োগের আগে একজনও নাতি-নাতনির নিয়োগের সুযোগ নেই। তাই বীর মুক্তিযোদ্ধা/শহীদদের সন্তানদের নিয়োগ না দিয়ে নাতি-নাতনির নিয়োগদান নিয়োগ বিজ্ঞপ্তির শর্তের পরিপন্থী। এ অবস্থায় বিষয়টি আদালতে গড়ানোর পাশাপাশি মো. সালাউদ্দিন আহমেদ নামে একজন ওই নিয়োগ প্রক্রিয়ায় মোটা অঙ্কের উেকাচ গ্রহণের বিষয়ে লিখিত অভিযোগ জানান অর্থ মন্ত্রণালয়ে। ২২ নভেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শৃঙ্খলা অধিশাখা থেকে ওই অভিযোগের বিষয়ে জানতে বাংলাদেশ ব্যাংককে চিঠি লেখা হয়।

জবাবে বাংলাদেশ ব্যাংক জানায়, অগ্রণী ব্যাংক লিমিটেডের মুক্তিযোদ্ধা কোটায় সিনিয়র অফিসারের ৬৫৫টি শূন্যপদে নিয়োগ প্রদানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং অগ্রণী ব্যাংকের তত্ত্বাবধানে বিআইবিএম আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ টেস্ট ও লিখিত পরীক্ষা নেয়। এরই মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠিত হওয়ার পর ওই পদের মৌখিক পরীক্ষা বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১ হাজার ৬৭ জনের একটি মেধাক্রম তালিকা সিলেকশন কমিটি সচিবালয় প্রস্তুত করে। ওই তালিকা থেকে নির্বাচিত ৬৫৫ জন প্রার্থীর তালিকা গভর্নর গত ২৭ জুলাই অনুমোদন করেন।

আলোচ্য ৬৫৫টি পদের জেলাওয়ারি প্রাপ্যতার হার অনুযায়ী ৬৪ জেলার মধ্যে বণ্টন করা হয়েছে। যেখানে মুক্তিযোদ্ধা পুত্র/কন্যা রয়েছেন ৫৮০ জন। তা ছাড়া ৯ জেলার প্রাপ্যতা অনুযায়ী পর্যাপ্তসংখ্যক মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা না থাকায় ২০০৯ সালে করা সংস্থাপন মন্ত্রণালয়ের পরিপত্র (মুক্তিযোদ্ধা এবং উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী না পাওয়া গেলে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার পুত্র-কন্যা মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্তিকরণসংক্রান্ত) অনুযায়ী ১৬টি পদ মুক্তিযোদ্ধার নাতি-নাতনি দ্বারা পূরণ করা হয়েছে। উল্লেখ্য, ২টি জেলায় (বান্দরবান ও রাঙামাটি) প্রাপ্যতা (৫টি পদ) থাকলেও তালিকায় ওই জেলা ২টির কোনো প্রার্থী ছিল না এবং ১৬টি জেলার প্রাপ্যতা অপেক্ষা ৫৪টি পদে প্রার্থী কম ছিল। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, জেলাওয়ারি প্রাপ্যতার সর্বোচ্চ হার অনুযায়ী মোট ৬২ জেলার (৫৮০+১৬=) ৫৯৬ জন প্রার্থীকে নির্বাচিত করার পর অবশিষ্ট (৬৫৫-৫৯৬=) ৫৯টি পদ সংস্থাপন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সংশ্লিষ্ট কোটার জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। এ ক্ষেত্রে মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী ৫৯ জনকে (যারা এর আগে নির্বাচিত হননি) নির্বাচন করা হয়েছে, যার মধ্যে মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ১৭ ও নাতি-নাতনি রয়েছেন ৪২ জন। অর্থাৎ ৬৫৫টি শূন্যপদে মোট (৫৮০+১৭=) ৫৯৭ জন মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও (১৬+৪২=) ৫৮ জন নাতি-নাতনিকে নিয়োগের জন্য নির্বাচন করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

নতুনদের নিয়োগ দিচ্ছে আইএফআইসি ব্যাংক

নতুনদের নিয়োগ দিচ্ছে আইএফআইসি ব্যাংক




নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। ‘ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফলাফলের জন্য অপেক্ষমান প্রার্থীদেরও আবেদন করার সুযোগ থাকছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের ছবিসহ জীবনবৃত্তান্ত ‘mhadi.hr@gmail.com’ ঠিকানায় ইমেইল করার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২০ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখুন-



 



বিস্তারিত পড়ুন

অভিজ্ঞতা ছাড়াই ইউসিবি ব্যাংকে ৫২ হাজার টাকার চাকরি

অভিজ্ঞতা ছাড়াই ইউসিবি ব্যাংকে ৫২ হাজার টাকার চাকরি




আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড। নতুন প্রার্থীদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে ‘প্রবেশনারি অফিসার’ পদে এই নিয়োগ দেবে ব্যাংকিং প্রতিষ্ঠানটি। শুধু বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়া হবে এই পদটিতে।

যোগ্যতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফলাফলের জন্য অপেক্ষমান প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। স্নাতকে প্রার্থীদের সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ ৩.০০ প্রাপ্ত হতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শী এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে।

বয়স
আগামী ১৮ জানুয়ারি, ২০১৭ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

বেতন
প্রথম এক বছর শিক্ষানবিশকালীন নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতিমাসে ৪১ হাজার ৯০০ টাকা। সফলভাবে এক বছরের শিক্ষানবিশকাল শেষে নিয়োগ প্রাপ্তদের ‘সিনিয়র অফিসার’ পদে উন্নত করা হবে। সিনিয়র অফিসার পদে বেতন দেওয়া হবে প্রতিমাসে ৫২ হাজার টাকা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৮ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন-



 



বিস্তারিত পড়ুন

নতুনদের আকর্ষণীয় চাকরির সুযোগ ওয়ান ব্যাংকে

নতুনদের আকর্ষণীয় চাকরির সুযোগ ওয়ান ব্যাংকে




নতুনদের আকর্ষণীয় ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ‘স্পেশাল ক্যাডার অফিসার্স (পঞ্চম ব্যাচ)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

এমবিএ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে এমবিএম ডিগ্রিপ্রাপ্ত, বিবিএ অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে স্নাতক (সম্মান) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।

বয়স

২০১৭ সালের ৩১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

প্রথম এক বছরের শিক্ষানবিশকালে নিয়োগপ্রাপ্তদের বেতন হবে মাসিক ৪২ হাজার টাকা। পরে চাকরি স্থায়ী হলে পদ অনুযায়ী বেতন নির্ধারিত হবে।

আবেদন প্রক্রিয়া

শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :



 



বিস্তারিত পড়ুন