Showing posts with label সশস্ত্র বাহিনী. Show all posts
Showing posts with label সশস্ত্র বাহিনী. Show all posts

উচ্চ মাধ্যমিক পাশে অফিসার হিসেবে যোগ দিন বাংলাদেশ বিমান বাহিনীতে

উচ্চ মাধ্যমিক পাশে অফিসার হিসেবে যোগ দিন বাংলাদেশ বিমান বাহিনীতে




নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। ফ্লাইট ক্যাডেট হিসেবে ‘এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার (এডিডব্লিউসি)’, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)’, ‘মেটিয়রলজি’, ‘লিগ্যাল’ এবং ‘শিক্ষা’ ক্ষেত্রের বিভিন্ন পদে বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার (এডিডব্লিউসি), এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এবং মেটিয়রলজি পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বিভাগ বা শ্রেণিসহ গণিত ও পদার্থবিজ্ঞানসহ বিএসসি ডিগ্রি প্রাপ্ত হতে হবে।

‘লিগ্যাল’ পদের জন্য আইন বিষয়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণীসহ স্নাতক (এলএলবি) ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া ‘শিক্ষা’ ক্ষেত্রের পদের জন্য যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে কেবল নারী প্রার্থীর জন্য ‘কাউন্সেলিং মনোবিজ্ঞান’ এবং নারী ও পুরুষ উভয় প্রার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে কমপক্ষে ৬৪ ইঞ্চি বা পাঁচ ফুট চার ইঞ্জি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৬২ ইঞ্চি অথবা পাঁচ ফুট দুই ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

পুরুষ ও নারী উভয় প্রার্থীদের ওজন নির্ধারণ করা হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। এ ছাড়া চোখের দৃষ্টি হতে হবে ৬/৬ বা বিধি অনুযায়ী।

বয়স

প্রার্থীদের বয়স ০১ জুলাই, ২০১৭ অনুযায়ী অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানসমূহ থেকে ফরম সংগ্রহের মাধ্যমে আবেদন করার পাশাপাশি বিমান বাহিনীর ওয়েবসাইট (joinbangladeshairforce.mil.bd) থেকেও অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করে ৫ সেকেন্ড অপেক্ষা কর স্কাইব এডে ক্লিক করলে হবে। প্রার্থীদের আবেদনপত্রের মূল্য বাবদ ৬০০ টাকা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার, টেলিটক প্রিপেইড নম্বর অথবা বিকাশ নম্বর থেকে জমা দিতে হবে। এ ছাড়া আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য নিয়ম অনুসরণ করতে হবে।

বিস্তারিত দেখুন কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত ২০ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে-





বিস্তারিত পড়ুন

১১৩ জন বেসামরিক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীতে

১১৩ জন বেসামরিক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীতে





নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২৯ ধরনের বেসামরিক পদে ১১৩ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ
ক্যামেরাম্যান একজন, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে দুজন, কম্পিউটার অপারেটর পদে ছয়জন, উচ্চমান সহকারী পদে তিনজন, স্টোর হাউস সহকারী পদে চারজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন, সহকারী এক্সামিনার পদে চারজন, ক্যাশিয়ার পদে একজন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে তিনজন, নার্স পদে দুজন, ক্রেন ড্রাইভার (ক্লাস-১) পদে তিনজন, ফর্ক লিফট ড্রাইভার পদে একজন, লিডিং ফায়ারম্যান পদে দুজন, ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে পাঁচজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে দুজন, স্টোরম্যান তিনজন, টেলিফোন অপারেটর তিনজন, মুয়াজ্জিন দুজন, ক্রেন ড্রাইভার (ক্লাস-২) পদে সাতজন, আয়া তিনজন, এমটি ক্লিনার ছয়জন, ফায়ারম্যান তিনজন, অফিস সহায়ক ১০ জন, বাবুর্চি দুজন, ওয়ার্ডবয় একজন, গার্ডেনার সাতজন, অদক্ষ শ্রমিক ১২ জন, খাকরব পদে নয়জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া পদের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য বিষয়েও যোগ্যতাসম্পন্ন হতে হবে।

বয়স
প্রার্থীর বয়স ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি অনুযায়ী ১৮ থেকে ৩০ পর্যন্ত হতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ৩০ হাজার ৩২০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্রসহ নিয়ম অনুসারে পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখের মধ্যে ‘পরিচালক, বেসরকারি কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

বিস্তারিত দেখুন দৈনিক যুগান্তর পত্রিকায় ১৮ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে :





বিস্তারিত পড়ুন

এবার ৬ বছরেই চাকরি স্থায়ী আনসারে

এবার ৬ বছরেই চাকরি স্থায়ী আনসারে
এবার ৬ বছরেই চাকরি স্থায়ী আনসারে

 ১৯৯৫ সালে আনসার বিদ্রোহের পর তৎকালীন বিএনপি সরকার আনসার ব্যাটালিয়ন আইন তৈরি করে। এই আইনে আনসার সদস্যদের স্থায়ী হওয়ার কোনো সুযোগ ছিল না।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর আইনটি সংশোধন করা হয়। এতে বলা হয়, চাকরির মেয়াদ ১৫ বছর হলেই তা স্থায়ী হবে। এরপর ২০০২ সালে স্থায়ীকরণের মেয়াদ ১৫ থেকে কমিয়ে ১২ বছরে নামিয়ে আনে বিএনপি।

গত মহাজোট সরকার ১২ বছর থেকে তা কমিয়ে ৯ বছর করে। বর্তমান সরকার এটিকে ৬ বছরে নামিয়ে এনেছে।

ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন, ২০১৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সচিবালয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ১৯৯৫ সালে আনসার ব্যাটালিয়ন আইন প্রণয়ন করা হয়। এর আগে আনসার বাহিনী চাকরি স্থায়ীর জন্য সময় লাগতো ৯ বছর। এখন তা কমিয়ে ৬ বছর করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

সার্জেন্ট পদে সারা দেশে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ

সার্জেন্ট পদে সারা দেশে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ পুলিশ


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের আটটি বিভাগে সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে পারবেন বাংলাদেশি স্থায়ী নারী-পুরুষ প্রার্থীরা।

শিক্ষাগত যোগ্যতা

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের মোটরসাইকেল ও কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স

সাধারণ ও অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০১৭ তারিখে বয়স হতে হবে ১৯ থেকে ২৭ বছর। প্রার্থীদের জন্মতারিখ ২ জানুয়ারি, ১৯৯৮ থেকে ২ জানুয়ারি, ১৯৯০-এর মধ্যে হতে হবে। শুধু মাধ্যমিক বা সমমানের সনদপত্রে উল্লেখিত জন্মতারিখ গ্রহণ করা হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে। এ ছাড়া  প্রার্থীদের বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারণ করা হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত পুরুষ বা নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্তানুযায়ী শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের অবিবাহিত থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। সে ক্ষেত্রে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময় ও স্থানে উপস্থিত হতে হবে। প্রার্থীকে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া চারিত্রিক সনদ, স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, নিজের বা মা-বাবার জাতীয় পরিচয়পত্রসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকৃতির ছবি সঙ্গে আনতে হবে।

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার দিনই তিন টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকৃতির সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এ ছাড়া পরীক্ষার ফি হিসেবে ‘ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, ঢাকা’র অনুকূলে যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৩০০ টাকা বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোডে ট্রেজারি চালান করে তা আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বিস্তারিত দেখুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১০ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে :

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ


বাংলাদেশ সেনাবাহিনীতে আগামী ২২ জানুয়ারি ২০১৭ থেকে ৩০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে লোক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য তথ্যাবলি নিম্নরূপ। অনলাইনে আবেদনের শেষ তারিখ : ৫ জানুয়ারি ২০১৭।

যোগ্যতা : সাধারণ ট্রেড (জিডি) পুরুষ ও মহিলা : বয়স : ১৫ নভেম্বর ২০১৭ তারিখে ১৭-২০ বছর।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ৩ পেয়ে উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
কারিগরি ট্রেড পুরুষ : বয়স : ১৫ নভেম্বর ২০১৭ তারিখে ১৭-২১ বছর। কেবল ড্রাইভার ট্রেডের জন্য ১৮-২১ বছর।

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে চালক পেশার ক্ষেত্রে যেকোনো বিভাগ থেকে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হতে হবে ও গাড়ি চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। পুরুষ প্রার্থীদের ওজন ৪৯.৯০ কেজি বা ১১০ পাউন্ড। পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬০ মিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি, তবে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫৬ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ওজন ৪৭ কেজি বা ১০৪ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি হতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা : স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত হতে হবে ( তালাকপ্রাপ্ত নয়)।

সাঁতার : সাঁতার জানা অত্যাবশ্যক।

[button color="red" bgcolor="#" hoverbg="#" textcolor="#" texthcolor="#" bordercolor="#" hoverborder="#" link="http://rangpurtoday.com/%e0%a6%b8%e0%a7%88%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87/" radius="0" outer_border_color="#" icon_color="#"]নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এখানে [/button]

যেসব কাগজপত্র সাথে আনতে হবে :
১. শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/মার্কশিট। ফটোকপি হলে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। ২. সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্মতারিখসংবলিত মূল প্রশংসাপত্র।
৩. অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। ৪. এসএসসি/এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র। ৫. সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। ৬. কারিগরি দক্ষতার মূল সনদপত্র কেবল কারিগরি পেশায় আগ্রহী প্রার্থীদের জন্য।
৭. পাসপোর্ট সাইজের (৫ সে.মি. × ৪ সে.মি.) ৬ কপি ও স্ট্যাম্প সাইজের (২.৫ সে.মি. × ২ সে.মি.) ২ কপি ছবি। ছবির পটভূমি নীল/আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে এবং ছবি প্রথম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। ৮. সাঁতার পরীক্ষা দেয়ার জন্য প্রয়োজনীয় পোশাক। ৯. লিখিত পরীক্ষার জন্য কলম, পেনসিল, স্কেল ও ক্লিপ বোর্ড ইত্যাদি।

নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা), স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

প্রশিক্ষণ : সেনাসদরের সিদ্ধান্ত অনুযায়ী ৬ মাস থেকে ১ বছর মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

ভর্তি পরীক্ষা : আগামী ২২ জানুয়ারি ২০১৭ থেকে ৩০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে প্রতিদিন
(শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ জিডি ট্রেডে ভর্তিচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীদের টেলিটক মোবাইল থেকে নিচে বর্ণিত পদ্ধতিতে এসএমএস করে http://sainik.teletalk.com.bd অথবা www.joinbangladesharmy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সব প্রার্থ্ীেক এ পদ্ধতি অবলম্বন করে নিজ নিজ ছবি ও রেলনম্বর সম্বলিত প্রবেশপত্র প্রিন্ট করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বিএনসিসি ক্যাডারদের ভর্তি পরীক্ষার তারিখ : আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখের মধ্যে নিজ নিজ রেজিমেন্টের কাছ থেকে সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে সেনাসদর এজি শাখা, পিএ পরিদফতরের নামে সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস করপোরেট শাখার অনুকুলে ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট-এর বিনিময়ে নির্ধারিত সংস্থা থেকে ভর্তি ফরম সংগ্রহপূর্বক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে।

সেনাসন্তান ও কারিগরি ট্রেড প্রার্থী : সেনাসদর এজি শাখা, পিএ পরিদফতরের নামে সোনালী ব্যাংক ঢাকা সেনানিবাস করপোরেট শাখার অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করে সেনা সন্তান এবং কারিগরি ট্রেডের প্রার্থীদের নির্ধারিত আর্মস/সার্ভিসেস সেন্টার থেকে নির্দিষ্ট তারিখে ভর্তি ফরম সংগ্রহ করে তা যথাযথভাবে পূরণ করে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।

সেনাসন্তানদের (চাকরিরত ও অবসরপ্রাপ্ত) সন্তান কোটা ও অন্যান্য কারিগরি ট্রেডে সৈনিক পদে লোক ভর্তি ( করণিক ব্যতীত) :
আবেদনপত্র সংগ্রহের তারিখ : ৯ ও ১০ এপ্রিল ২০১৭।
আবেদনপত্র জমা দেয়ার তারিখ : ১১ ও ১২ এপ্রিল ২০১৭।
ভর্তির তারিখ : ১৩ এপ্রিল ২০১৭, সকাল আটটা।
ভর্তির স্থান : সব আর্মস/সার্ভিসেস সেন্টার সমূহ।

টিটিটিআই-এ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের কারিগরি ট্রেডে
ভর্তি : ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউশন (টিটিটিআই) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য প্রার্থীদের আগামী ৪ জুন ২০১৭ তারিখে কারিগরি ট্রেডে ভর্তি করা হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে সেনাসদর, এজি শাখা, পিএ পরিদফতরের নামে সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস করপোরেট শাখার অনুকূলে ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ সকাল ৮টার মধ্যে টিটিটিআই, গাজীপুর সেনানিবাসে উপস্থিত হতে হবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ : ৫ জানুয়ারি ২০১৭।

আবেদনের নিয়ম : আগামী ৫ জানুয়ারি ২০১৭ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে টেলিটক প্রিপেইড সংযোগ থেকে ইংরেজিতে SAINIK লিখে স্পেস দিয়ে এসএসসির বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস পাসের সাল স্পেস জেলার কোড লিখে এসএমএস করতে হবে ১৬২২২ নম্বরে। যাচাই শেষে যোগ্য প্রার্থীদের ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাঠানো হবে। দ্বিতীয় ধাপে SAINIK লিখে স্পেস দিয়ে YES স্পেস পিন নম্বর স্পেস মোবাইল নম্বর লিখে ১৬২২২-তে এসএমএস করতে হবে।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK-এর পরিবর্তে FSAINIK লিখে এসএমএস পাঠাতে হবে। এরপর পরীক্ষা ফি বাবদ মোবাইল থেকে ২০০ টাকা কেটে রাখা হবে। তাই দ্বিতীয় এসএমএসের আগে মোবাইলে ২০০ টাকার বেশি ব্যালেন্স রাখতে হবে। ফিরতি এসএমএসে USER ID ও Password জানিয়ে দেয়া হবে। যা ব্যবহার করে sainik.teletalk.com.bd বা www.joinbangladesharmy.mil.bd ওয়েবসাইটে লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে।

এ সময় ৩০০ × ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে। সঠিকভাবে সব কিছু সাবমিট করার সাথে সাথেই প্রবেশপত্র পাওয়া যাবে। প্রবেশপত্র ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। বিএনসিসি, সেনা সন্তান ও কারিগরি ট্রেডে ভর্তিচ্ছু পুরুষ প্রার্থীরা সাধারণ ট্রেডে ভর্তি হতে আগ্রহী হলে একই নিয়মে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আবেদনকারীদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে প্রথম ১৯৬৬০০ জন পুরুষ এবং ২৬০০ জন নারী প্রার্থীর এসএমএস প্রাথমিকভাবে গ্রহণ করা হবে। দেশের ৬৪ জেলার মধ্যে শুধু ২৭টি জেলার নারী প্রার্থীরা সাধারণ ট্রেডে আবেদনের সুযোগ পাবেন। জেলাগুলো হলো- দিনাজপুর, নীলফামারী, রংপুর, কূড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, নবাবগঞ্জ, ঝিনাইদহ, গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নোয়াখালী।

সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে আগামী ২২ জানুয়ারি, থেকে ৩০ জুন, ২০১৭ পর্যন্ত


বিস্তারিত পড়ুন

সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে আগামী ২২ জানুয়ারি, থেকে ৩০ জুন, ২০১৭ পর্যন্ত

সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে আগামী ২২ জানুয়ারি, থেকে ৩০ জুন,
২০১৭ পর্যন্ত
দেশসেবার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সৈনিক পদে যোগদানে আগ্রহী বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

সৈনিক পদে সাধারণ ট্রেডে (জিডি) নিয়োগ দেওয়া হবে পুরুষ ও মহিলা প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সৈনিক পদে কারিগরি ট্রেডে নিয়োগ দেওয়া হবে শুধু পুরুষ প্রার্থীদের। এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ড্রাইভার ট্রেডের জন্য যেকোনো বিষয় থেকে এসএসসি পাস গ্রহণযোগ্য হবে। এ ছাড়া চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি চালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স

১৫ নভেম্বর, ২০১৬ পর্যন্ত সাধারণ ট্রেডের প্রার্থীদের বয়স ১৭ থেকে ২০ বছর হতে হবে। পাশাপাশি কারিগরি ট্রেডে ১৫ নভেম্বর, ২০১৬ প্রার্থীদের বয়স ১৭ থেকে ২১ বছর এবং ড্রাইভার ট্রেডে ১৮ থেকে ২১ বছর হতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের সাঁতার জানতে হবে।

প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণ

ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের মেধা যাচাই করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের ছয় মাস থেকে এক বছরের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগামী ২২ জানুয়ারি, ২০১৭ থেকে ৩০ জুন, ২০১৭ পর্যন্ত  https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞাপনে উল্লেখিত নিয়মানুযায়ী এবং নির্ধারিত সেনানিবাসে সৈনিক ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিস্তারিত জানতে ৩ ডিসেম্বর, ২০১৬ দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

[caption id="attachment_18168" align="aligncenter" width="1200"]সৈনিক পদে সৈনিক পদে[/caption]

 বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এখানে

Admin Mobile No 01761057581
মনে রাখবেন সৈনিক পদে

*** টাকা পরিশোধের আগ পর্যন্ত আপনার আবেদন সম্পূর্ণ হবেনা।

*** টাকা পরিশোধ সম্পূর্ণ হলে, সাইট এ লগইন প্যানেল থেকে আপনার ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং কল আপ লেটার প্রিন্ট করে নিন। প্রিন্ট করতেঃ

***১. প্রিলিমিনারি বোর্ড এবং পরীক্ষার তারিখ নির্বাচন (শুধুমাত্র লং কোর্সের জন্য) করে কল আপ লেটার তৈরি করুন।

***২. প্রিন্ট বাটন সিলেক্ট করে ২৪ ঘণ্টার মধ্যে আপনার কল আপ লেটার প্রিন্ট করে নিন!

Online Application Procedure.


Step 1 - Application formFillup all personal, educational and other information

Step 2 - Image upload


Please Add a Passport Size(236px x 236px) Photograph Photograph Size Must Be Less Than 100KB Photograph Type Must Be JPG/JPEG/GIF/PNG


Step 3 - SMS to teletalk mobile


    • After successfull completion of your application you will receive an Invoice No and a Course ID

    • Go to SMS option from any Teletalk mobile and write the following Msg.



ARMY < space > INVOICE NO < space > COURSE ID



Example: Army 72L818626 1


 

  • Send SMS to 16222

  • Teletalk will send you a SMS with a Pin No for confirmation that Taka 1000/= will be charged from your mobile balance.

  • Again go to SMS option of your Teletalk mobile and write the following Msg.


ARMY < space > YES < space > Pin No

 


Example: Army YES 987654


 

  • Send SMS to 16222.

  • You will receive a User Name and Password in return SMS.

  • Come back to the web www.joinbangladesharmy.mil.bd and login at home page using your invoice number as user id and password.

  • After login you have to Select a Preliminary Center (Board) & a Preliminary Exam Date and Finally if sit available on your desired date then you will see "Get CALLUP Letter" button to generate your CALLUP Letter. (For Long Courses only)

  • After hitting "Get CALLUP Letter" button, a call up letter with interview date and place will be issued.

  • Take a print of your Callup Letter within 24 hours.

  • Again, To view see your personal details, hit "View Personal Details" button.


সৈনিক পদে যোগ দিন


সাংবাদিকতায় আগ্রহী সকল জেলা-উপজেলা পর্যায় পুরুষ ও মহিলা সংবাদদাতা / প্রতিনিধি নিয়োগ করা হবে


আরো চাকরির খবর দেখুন এখানে
বিস্তারিত পড়ুন