Showing posts with label সশস্ত্র বাহিনী. Show all posts
Showing posts with label সশস্ত্র বাহিনী. Show all posts

উচ্চ মাধ্যমিক পাশে অফিসার হিসেবে যোগ দিন বাংলাদেশ বিমান বাহিনীতে

উচ্চ মাধ্যমিক পাশে অফিসার হিসেবে যোগ দিন বাংলাদেশ বিমান বাহিনীতে




নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে। ফ্লাইট ক্যাডেট হিসেবে ‘এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার (এডিডব্লিউসি)’, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)’, ‘মেটিয়রলজি’, ‘লিগ্যাল’ এবং ‘শিক্ষা’ ক্ষেত্রের বিভিন্ন পদে বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার (এডিডব্লিউসি), এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) এবং মেটিয়রলজি পদের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম বিভাগ বা শ্রেণিসহ গণিত ও পদার্থবিজ্ঞানসহ বিএসসি ডিগ্রি প্রাপ্ত হতে হবে।

‘লিগ্যাল’ পদের জন্য আইন বিষয়ে দ্বিতীয় বিভাগ বা শ্রেণীসহ স্নাতক (এলএলবি) ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া ‘শিক্ষা’ ক্ষেত্রের পদের জন্য যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে কেবল নারী প্রার্থীর জন্য ‘কাউন্সেলিং মনোবিজ্ঞান’ এবং নারী ও পুরুষ উভয় প্রার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ বা ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা হতে হবে কমপক্ষে ৬৪ ইঞ্চি বা পাঁচ ফুট চার ইঞ্জি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৬২ ইঞ্চি অথবা পাঁচ ফুট দুই ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

পুরুষ ও নারী উভয় প্রার্থীদের ওজন নির্ধারণ করা হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। এ ছাড়া চোখের দৃষ্টি হতে হবে ৬/৬ বা বিধি অনুযায়ী।

বয়স

প্রার্থীদের বয়স ০১ জুলাই, ২০১৭ অনুযায়ী অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানসমূহ থেকে ফরম সংগ্রহের মাধ্যমে আবেদন করার পাশাপাশি বিমান বাহিনীর ওয়েবসাইট (joinbangladeshairforce.mil.bd) থেকেও অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করে ৫ সেকেন্ড অপেক্ষা কর স্কাইব এডে ক্লিক করলে হবে। প্রার্থীদের আবেদনপত্রের মূল্য বাবদ ৬০০ টাকা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার, টেলিটক প্রিপেইড নম্বর অথবা বিকাশ নম্বর থেকে জমা দিতে হবে। এ ছাড়া আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য নিয়ম অনুসরণ করতে হবে।

বিস্তারিত দেখুন কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত ২০ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে-





বিস্তারিত পড়ুন

১১৩ জন বেসামরিক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীতে

১১৩ জন বেসামরিক কর্মচারী নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীতে





নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২৯ ধরনের বেসামরিক পদে ১১৩ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ
ক্যামেরাম্যান একজন, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে দুজন, কম্পিউটার অপারেটর পদে ছয়জন, উচ্চমান সহকারী পদে তিনজন, স্টোর হাউস সহকারী পদে চারজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন, সহকারী এক্সামিনার পদে চারজন, ক্যাশিয়ার পদে একজন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে তিনজন, নার্স পদে দুজন, ক্রেন ড্রাইভার (ক্লাস-১) পদে তিনজন, ফর্ক লিফট ড্রাইভার পদে একজন, লিডিং ফায়ারম্যান পদে দুজন, ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদে পাঁচজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন, ডাটা এন্ট্রি অপারেটর পদে দুজন, স্টোরম্যান তিনজন, টেলিফোন অপারেটর তিনজন, মুয়াজ্জিন দুজন, ক্রেন ড্রাইভার (ক্লাস-২) পদে সাতজন, আয়া তিনজন, এমটি ক্লিনার ছয়জন, ফায়ারম্যান তিনজন, অফিস সহায়ক ১০ জন, বাবুর্চি দুজন, ওয়ার্ডবয় একজন, গার্ডেনার সাতজন, অদক্ষ শ্রমিক ১২ জন, খাকরব পদে নয়জনকে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া পদের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য বিষয়েও যোগ্যতাসম্পন্ন হতে হবে।

বয়স
প্রার্থীর বয়স ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি অনুযায়ী ১৮ থেকে ৩০ পর্যন্ত হতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ৩০ হাজার ৩২০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্রসহ নিয়ম অনুসারে পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আগামী ৮ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখের মধ্যে ‘পরিচালক, বেসরকারি কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩’ ঠিকানায় আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।

বিস্তারিত দেখুন দৈনিক যুগান্তর পত্রিকায় ১৮ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে :





বিস্তারিত পড়ুন