Showing posts with label সরকারি. Show all posts
Showing posts with label সরকারি. Show all posts

শ্রম পরিদপ্তরে ৮১ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

শ্রম পরিদপ্তরে ৮১ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ




নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শ্রম পরিদপ্তর। ১২ ধরনের পদে ৮১ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে পাঁচজন, পরিসংখ্যান সহকারী পদে তিনজন, হিসাবরক্ষক পদে একজন, উচ্চমান সহকারী পদে সাতজন, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুজন, শ্রমকল্যাণ সংগঠক পদে সাতজন, নার্স পদে একজন, কম্পাউন্ডার কাম ড্রেসার পদে ছয়জন (একটি পদ সাধারণ ও পাঁচটি মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত), পরিবারকল্যাণ পরিদর্শিকা পদে ১০ জন, গাড়িচালক পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১৮ জন (১৭টি পদ সাধারণ ও একটি মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) এবং অফিস সহায়ক পদে ২০ জনসহ (১৮টি পদ সাধারণ ও দুটি মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত) মোট ৮১ জনকে এই নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি পাস থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কয়েকটি পদে টাইপ করার ক্ষেত্রে পারদর্শিতা থাকতে হবে।

বয়স

প্রার্থীর বয়স ২০১৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।

বেতন

পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। ফরমটি পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র ও প্রার্থীর নিজ স্বাক্ষরসহ ‘উপ-শ্রম পরিদপ্তর (প্রশাসন), শ্রম পরিদপ্তর, শ্রম ভবন, ৪ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠিয়ে সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে। আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। ডাকযোগে বা সরাসরি আবেদন করার সুযোগ থাকছে ১ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে :







বিস্তারিত পড়ুন

পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, জেনে নিন নিয়মাবলি

পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, জেনে নিন নিয়মাবলি

পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, জেনে নিন নিয়মাবলি

সার্জেন্ট পদে লোক নেবে পুলিশ। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। পুলিশের আটটি বিভাগের প্রার্থীদের আগামী ১৩, ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকায় শারীরিক মাপ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।


প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সত্যায়িত ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

আবেদনের যোগ্যতা
এ পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। পাশাপাশি মোটরসাইকেল ড্রাইভিংয়ে দক্ষ এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ০১-০১-২০১৭ তারিখে ১৯ থেকে ২৭ বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে একই তারিখে বয়স ১৯ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। প্রার্থীদের বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে।

আবেদনপত্র সংগ্রহ ও জমা
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ওই দিনই তিন টাকা নগদ মূল্য প্রদান করে আবেদনপত্রের ফরম ক্রয় করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, ঢাকার অনুকূলে যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পরীক্ষার ফি ৩০০ টাকা ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক চালানের মূল কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

কবে পরীক্ষা
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, সাব-ইন্সপেক্টর পদের মতো এ পদেও লিখিত পরীক্ষা হবে তিনটি ধাপে। মোট ২৫০ নম্বরে। আগামী ১০ মার্চ ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৫০ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষা হবে। ১১ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। ১২ মার্চ ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সাধারণ জ্ঞান ও পাটিগণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার স্থান পরে জানানো হবে
সুযোগ-সুবিধা

নির্বাচিত পরিক্ষায় সফলভাবে সম্পন্নের পর ১ বছরের জন্য মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন দেয়া হবে। এ ছাড়া ট্রাফিক ভাতা, স্বল্পমূল্যে রেশন, বিনা মূল্যে পোশাক, চিকিৎসা সুবিধা, ঝুঁকি ভাতা প্রাপ্য হবেন। নিয়মানুযায়ী এ পদেও পদোন্নতি পেয়ে উচ্চ পদে যাওয়ার সুযোগ পাওয়া যাবে।

http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/police-Sgt-circular20170110130326.jpg

বিস্তারিত পড়ুন